News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্রামগঞ্জে পুকুরের জলে ডুবে শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু
Image

বিশ্রামগঞ্জে পুকুরের জলে ডুবে শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷  বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী এলাকায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশু কন্যার৷ মৃত শিশু কন্যাটির নাম দিশা দেববর্মা৷ বাবার নাম সন্তু দেববর্মা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
হৃদয়বিদারক ঘটনা৷ বুধবার দুপুরে  বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী  এলাকায়৷ খেলার ছলে পুকুরের পাড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশু কন্যার৷ সাড়ে চার বছরের শিশুকন্যা দিশা দেববর্মা অন্যান্য ৩-৪টি শিশুর সঙ্গে সেখানে খেলতে গিয়েছিল৷ জলে পড়ে যাওয়ার পর অপর একটি শিশু ঘটনাটি বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের জানায়৷ সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনরা ছুটে গিয়ে পুকুরের জল থেকে শিশুটিকে উদ্ধার করেন৷ ততক্ষণে জলে ডুবে শিশুটির মৃত্যু হয়৷ শিশুটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু থেকে মৃত বলে ঘোষণা করেন৷ জলে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে করতে এলাকা গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top