News Flash

  • Home
  • খেলা
  • মেট্রিক চেস একাডেমির আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের সমাপ্তি বৃহস্পতিবার
Image

মেট্রিক চেস একাডেমির আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের সমাপ্তি বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল এর শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা শেষে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। মেট্রিক্স চেস একাডেমির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত অপর্ণা দত্ত স্মৃতি আন্তর্জাতিক ওপেন ফিডে রেটেড দাবা টুর্নামেন্টের নবম রাউন্ডের খেলা আজ, বুধবার শেষ হয়েছে। প্রত্যাশিতভাবেই বিদেশি খেলোয়াড় গ্র্যান্ড মাস্টার কলম্বিয়ার রাইঅস ক্রিস্টিয়ান কেমিলো এবং প্যারাগুয়ের ডেলগাডো রামিরেজ নিউরিস যৌথভাবে শীর্ষস্থানে অবস্থান করছেন। তৃতীয় শীর্ষে রয়েছেন পশ্চিমবঙ্গের সৌরেন ভট্টাচার্য। বিহারের কুমার গৌরব, পশ্চিমবঙ্গের ময়ূখ মজুমদার, আসামের অভ্রজ্যোতি নাথ এবং পশ্চিমবঙ্গের সৌম্যক ধারেয়া পরবর্তী তালিকায় ক্রমান্বয়ে রয়েছেন। যদিও এই ফলাফল অষ্টম রাউন্ডের পর। খবর লেখা পর্যন্ত সময়ে নবম রাউন্ডের খেলা চলছে। আগামীকাল সকাল সাড়ে আটটায় দশম তথা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। বেলা দুইটাই অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ত্রিপুরার দাবারু বিশ্বজিৎ নাগ, অর্শিয়া দাস, অনাবিল গোস্বামী, ধ্রুবজ্যোতি রক্ষিত, বাপু দেববর্মা, বিষ্ণুপদ দে, তপোজিত মজুমদার, প্রসেনজিৎ নমঃশূদ্র, রাজবির আহমেদ-রা এগিয়ে রয়েছে। আগামীকাল অন্তিম রাউন্ডের শেষে তাদের মধ্যে থেকে প্রথমসারির কয়েকজন প্রথম ২০ জনের মধ্যে স্থান করে নিতে পারবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এদিকে, রাজ্যের বেশ কয়েকজন দাবাড়ু বিশেষ করে ম্যাট্রিক্স চেজ একাডেমির শিক্ষার্থীরাও আগামীকাল এই টুর্নামেন্টের প্রেক্ষাপটে রেটিং পাচ্ছেন। উল্লেখ্য, এবারকার এই রেটিং দাবা প্রতিযোগিতায় ২০৫ জন দাবারু অংশ নিয়েছেন। তাদের মধ্যে সাতটি দেশের দাবাড়ুদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট উন্নততর এক মাত্রা পেয়েছে। প্যারাগুয়ে, কলম্বিয়া, শ্রীলংকা, বাংলাদেশ, জাম্বিয়া‌ ও নেপালের প্রথম সারির বেশ কয়েকজন দাবাড়ু এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। টুর্নামেন্ট ডিরেক্টরের ভূমিকায় ত্রিপুরার প্রখ্যাত দাবারু তথা ভারতীয় দলের কোচ ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত টুর্নামেন্ট দারুণভাবে এগুচ্ছে বলে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top