News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে মহিলা ক্রিকেট : চাইমাচো-র ৫ উইকেটে ফাইনালের পথে বাইখোরা
Image

শান্তিরবাজারে মহিলা ক্রিকেট : চাইমাচো-র ৫ উইকেটে ফাইনালের পথে বাইখোরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। জয় অব্যহত রেখে ফাইনালে যাওয়ার পথে আরেক কদম এগিয়ে গেলো বাইখোরা স্কুল। বুধবার বাইখোরা স্কুল ৭ উইকেটে পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেটের আসরে। এদিন বাইখোরা স্কুল মাঠে হয় ম্যাচটি। চাইমাচো মগের ভেলকিতে এদিন কুপোকাৎ হয়ে পড়ে উত্তর তাউখোমা স্কুল। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে উত্তর তাউখোমা স্কুল ৪১.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের পক্ষে রেশ্মি নোয়াতিয়া ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১, ঈশা রাণী দেববর্মা ৮৯ বল খেলে ১৯ এবং প্রীয়াঙ্কা নোয়াতিয়া ৪৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৫৮ রান। দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। বাইখোরা স্কুলের পক্ষে চাইমাচো মগ (‌৫/‌১৮),ঝুলন মজুমদার (‌২/‌১৬) এবং মিতাশ্রী দেবনাথ (‌২/‌৩২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩৬.‌৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাইখোরা স্কুল। দলের পক্ষে অনণ্যা দেববর্মা ৬৫ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬১,মিতাশ্রী দেবনাথ ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (‌অপ:‌) এবং অ্যাঞ্জেল পাল ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে অন্ত রাণী নোয়াতিয়া (‌২/‌৩১) সফল বোলার।‌‌‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top