ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত। আগামীকাল-ই দুই মাঠে দুটো করে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টিসিএ আয়োজিত সিনিয়র আন্ত ক্লাব টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। এমবিবি স্টেডিয়ামে সকাল পৌনে নয়টায় প্রথম কোয়ার্টার ফাইনালে এ-গ্রুপ চ্যাম্পিয়ন সংহতি ক্লাব খেলবে বি-গ্রুপে চতুর্থ স্থানাধিকারী দল বিসিসি-র বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র রানার্স ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে গ্রুপ বি-এর তৃতীয় দল স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে বেলা সোয়া একটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে এ-গ্রুপের তৃতীয় স্থান অধিকারী জয়নগর ক্রিকেট ক্লাব খেলবে বি-গ্রুপের রানার্স দল কসমোপলিটনের বিরুদ্ধে। একই সময়ে পিটিএজি-তে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে বি-গ্রুপের চ্যাম্পিয়ন দল ব্লাডমাউথ ক্লাব খেলবে এ-গ্রুপের চতুর্থ দল ওল্ড প্লে সেন্টারের সঙ্গে। একদিন বিরতির পর ২০ আগস্ট দুই মাঠে দুটো সেমিফাইনাল ম্যাচ আয়োজনের ক্রীড়া সূচি রয়েছে।

টি-২০ কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার
Tags:
Releated Posts
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…


















