News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার
Image

টি-২০ কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৭ আগস্ট।। কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত। আগামীকাল-ই দুই মাঠে দুটো করে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টিসিএ আয়োজিত সিনিয়র আন্ত ক্লাব টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। এমবিবি স্টেডিয়ামে সকাল পৌনে নয়টায় প্রথম কোয়ার্টার ফাইনালে এ-গ্রুপ চ্যাম্পিয়ন সংহতি ক্লাব খেলবে বি-গ্রুপে চতুর্থ স্থানাধিকারী দল বিসিসি-র বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র রানার্স ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে গ্রুপ বি-এর তৃতীয় দল স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে বেলা সোয়া একটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে এ-গ্রুপের তৃতীয় স্থান অধিকারী জয়নগর ক্রিকেট ক্লাব খেলবে বি-গ্রুপের রানার্স দল কসমোপলিটনের বিরুদ্ধে। একই সময়ে পিটিএজি-তে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে বি-গ্রুপের চ্যাম্পিয়ন দল ব্লাডমাউথ ক্লাব খেলবে এ-গ্রুপের চতুর্থ দল ওল্ড প্লে সেন্টারের সঙ্গে। একদিন বিরতির পর ২০ আগস্ট দুই মাঠে দুটো সেমিফাইনাল ম্যাচ আয়োজনের ক্রীড়া সূচি রয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top