News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাধীনতার ৭৫ বছর : রেড রোডে আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী
Image

স্বাধীনতার ৭৫ বছর : রেড রোডে আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ আগস্ট ( হি.স.) : স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে রেড রোডে আয়োজিত কুচকাওয়াজের অনুষ্ঠানে আদিবাসী নৃত্যে মঞ্চ ছেড়ে নেমে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উঠলেন।

তিনি যে মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী, তা আরও একবার প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে যখন এক এক করে স্কুলের বাচ্চারা তাদের নাচগানের অনুষ্ঠান দেখাচ্ছে, তখন তালে তালে তালি দিচ্ছিলেন মমতা। কিন্তু, আদিবাসী শিল্পীরা যখন তাঁদের অনুষ্ঠান করছিলেন মুখ্যমন্ত্রীর মূল মঞ্চের সামনে, তখন আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি। আসন ছেড়ে উঠে মঞ্চের সিঁড়ির কয়েক ধাপ পেরিয়ে নেমে এলেন একেবারে মাটিতে। তালে তালে তাঁদের নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রীও। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উঠলেন। মুখ্যমন্ত্রীও উপভোগ করলেন আনন্দের কয়েক মুহূর্ত।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top