News Flash

  • Home
  • দিনের খবর
  • শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, স্বাধীনতা দিবসেও বৃষ্টি
Image

শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, স্বাধীনতা দিবসেও বৃষ্টি

কলকাতা, ১৫ আগস্ট ( হি.স.) : সোমবার ৭৬তম স্বাধীনতা দিবসে নিম্নচাপের জেরে হওয়া বৃষ্টির সম্ভবনা রয়েছে। বাংলা জুড়েই বৃষ্টি এবার সেভাবে হয়নি। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং কলকাতাতে বৃষ্টির ঘাটতি অনেক। তবে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ঘাটতি কিছুটা কমবে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলেন, “শনিবারে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । বাংলা এবং ওড়িশা উপকূলে বিরাজ করছে। এই মুহূর্তে দিঘা থেকে উত্তর পূর্ব দিকে দশ কিলোমিটার দূরে রয়েছে। এর প্রভাবে ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই 24 পরগনা, দুই বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়ায়। তবে কলকাতাতে এই নিম্নচাপের ফলে কোনও ভারী বৃষ্টি হবে না।”
তিনি আরও বলেন, “কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার এই নিম্নচাপ ঝাড়খণ্ড, ছত্রিশগড় থেকে চলে যাবে। এই নিম্নচাপের ফলে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে আজ সোমবার কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে, হালকা বৃষ্টি হবে। তবে দিঘা-মন্দারমনি এবং গঙ্গাসাগরে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের রবিবার এবং আজ সোমবার সমুদ্রে যেতে মানা করা হয়েছে। “

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top