News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের ক্ষতি করছে ভাই-ভাতিজাতন্ত্র, ফেরত দিতে হবে লুটের টাকা’, কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর
Image

দেশের ক্ষতি করছে ভাই-ভাতিজাতন্ত্র, ফেরত দিতে হবে লুটের টাকা’, কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১৫ আগস্ট ( হি.স.) : সোমবার লালকেল্লার প্রাচীর থেকে পরিবারতন্ত্রকে কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের ভাষণেও তাঁর নিশানায় ভাই-ভাতিজাতন্ত্র। মোদীর কথায়, “ভাই-ভাতিজাতন্ত্রে দেশের মঙ্গল হয় না।” একইসঙ্গে দুর্নীতি নিয়েও কড়া বার্তা দিলেন তিনি।

সোমবার সকাল ৭টা ৩৩ মিনিটে লালকেল্লায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। ভাষণের শেষলগ্নে পরিবারতন্ত্র, স্বজনপোষণ এবং দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন তিনি। প্রধানমন্ত্রীর সাফ বার্তা, “বর্তমানে দেশ দু’টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। এক, পরিবারতন্ত্র। দুই, দুর্নীতি। এই দুইয়ের বিরুদ্ধেই সচেতনতা বাড়াতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলিকে স্বজনপোষণ এবং দুর্নীতি মুক্ত করতে হবে।”
এদিন প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, শুধুমাত্র রাজনীতি নয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বজনপোষণ ও পরিবারতন্ত্র রয়েছে। এবার সেই জাল থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। যোগ্যতার ভিত্তিতেই অগ্রগতির পক্ষে সওয়াল করেছেন তিনি।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top