News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী সুকলে দেশপ্রেমের ব্যাতিক্রমী দৃশ্য
Image

তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী সুকলে দেশপ্রেমের ব্যাতিক্রমী দৃশ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ পশ্চিমী সংসৃকতি দেশের দৃষ্টি সংসৃকতিকে রীতিমতো ধবংস করতে শুরু করেছে৷ স্বাধীনতার প্রাক্কালে আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে দেশাত্মবোধক গান পরিবেশন এর বদলে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে রীতিমতো সাউন্ড বক্স লাগিয়ে হিন্দি গানের তালে তালে ছাত্র-ছাত্রীদের উদ্দ্যম নৃত্য ঘিরে জনমনে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷ আজাদী কা অমৃত মহোৎসব পালনের অঙ্গভঙ্গি দেখলে খুশি হবেন প্রধানমন্ত্রী মোদী৷ যিনি গোটা দেশে  ঘটা করে আজাদী কা অমৃত মহোৎসব পালনের  বার্তা দিয়েছেন৷ আর তা করেও যাচ্ছেন দলের নেতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে৷ ঠিক তেমনি এক ব্যাতিক্রমী ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল৷ ঘটনা তেলিয়ামুড়ার অন্যতম প্রাচীন বনেদি বিদ্যালয় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে৷ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে আজাদী কা অমৃত মহোৎসবের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার এক প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়৷ এই প্রভাত ফেরীর অনুষ্ঠানে বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া দ্বাদশে এসে এই পদযাত্রার সমাপ্তি করে৷ এরপর বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়  চত্বরে শুরু করে হিন্দি গানের তালে তালে উদ্দাম নৃত্য৷ আর এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রীতিমতো ছিঃ ছিঃ রব উঠেছে৷ যদিও মিনিট কুড়ি সময় ধরে ছাত্র-ছাত্রীদের উদ্দ্যম নৃত্যের পর আচমকাই ঘুম ভাঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের৷ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা  গিয়ে সাউন্ড সিস্টেম বন্ধ করার পর বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীসহ একাংশ উশৃংখল ছাত্রছাত্রীরা  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হয়ে পড়ে৷ পরিস্থিতি একটা সময় ভয়াবহ আকার ধারণ করে৷ এমনটাই অভিযোগ এলাকার  অভিভাবক সূত্রে৷ তবে বিদ্যালয়ে এভাবে আজাদী কা অমৃত মহোৎসবের নামে ছাত্র-ছাত্রী কর্তৃক হিন্দি গানের তালে তালে উদ্দ্যম নৃত্যের ঘটনাকে মোটেও ভালো চোখে দেখছে না শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল৷

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top