News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর থানায় বিবেকানন্দ সমাজসেবী সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবির
Image

ধর্মনগর থানায় বিবেকানন্দ সমাজসেবী সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷  ধর্মনগরের দেওয়ানপাশার বিবেকানন্দ সমাজসেবী সংস্থার উদ্যোগে ধর্মনগর থানায় পুলিশ কর্মীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়৷ বিবেকানন্দ সমাজসেবী সংস্থার ডঃ তমজিত নাথ সংস্থার কর্মীদের নিয়ে এবং উত্তর জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে কে সাথে নিয়ে এই মহৎ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ এই শিবিরে ২০০ জন পুলিশ কর্মী এবং তাদের পরিবারের লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দেওয়া হয়বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষা রক্তচাপ, রক্তে গ্লুকোজের পরিমাণ সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এই ক্যাম্পে করা হয়৷ উল্লেখ্য পুলিশ সুপার নিজে একজন চিকিৎসক হওয়ায় তিনি নিজেও বেশ কিছু পুলিশ কর্মীর সুবিধা অসুবিধার কথা শুনে ওষুধ পত্র লিখে দেন৷ এই অনুষ্ঠানে এ ছাড়া ও উপস্থিত ছিলেন ডঃ বিরেশ্বর সাহা৷ উল্লেখ্য ডঃ তমজিত নাথ এখনো তার পূর্বের ধারা বজায় রেখে সমাজসেবা মূলক কাজ করে চলেছেন৷ ডঃ তমজিত নাথ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং আজাদীকা অমৃত মহোৎসবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পুলিশ সুপারের হাতে উপহারস্বরূপ জাতীয় পতাকা তুলে দেন৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top