News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডুকলিতে ডিওয়াইএফআই এর রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ডুকলিতে ডিওয়াইএফআই এর রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হাপানিয়া এবং আমতলী অঞ্চল কমিটি উদ্যোগে ডুকলি মহাকুমা অফিসে রক্তদান শিবির  করা হয়৷ শিবিরে ৫০ জন রক্তদান দেন৷ ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির সংঘটিত করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি ওয়াই এফ আই৷ রবিবার ডুকলি অফিসে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ হাপানিয়া এবং আমতলী অঞ্চল কমিটি উদ্যোগে ডুকলি মহকুমা অফিসে রক্তদান শিবির করা হয়৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন বর্তমান সরকার জাত পাত ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে৷ এ ধরনের অপপ্রয়াস রুখে দিয়ে রক্তদানের মত মহতি কার্যকলাপের যুবক যুবতীসহ সমাজের সকল অংশের জনগণকে এগিয়ে আসতে নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন৷ তারা বলেন করোনা মহামারীর কারণে গত দুবছর রাজ্যের হাসপাতালগুলিতেও রক্তের সংকট দেখা দেয়৷ রক্ত সংকটের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে৷ বাম ছাত্র যুব সংগঠন বরাবরই রক্তদানের মত মহতি কাজে এগিয়ে আসতে বদ্ধপরিকর৷ এ ধরনের সামাজিক কাজে সকলের সহযোগিতা আহ্বান করেছে বাম ছাত্র যুব সংগঠন৷ রাজ্যের সমস্ত ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন সহ সকলকে রক্তদান শিবির সংঘটিত করার জন্য অনুরোধ জানান নেতৃবৃন্দ৷

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top