News Flash

Image

অসমে এক হাজার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্ৰের উদ্বোধন মুখ্যমন্ত্ৰীর

পলাশবাড়ি (অসম), ১৪ আগস্ট (হি.স.) : অসমে এক হাজারটি নতুন আদর্শ অঙ্গওয়াড়ি কেন্দ্ৰের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আজ রবিবার ৭৫-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত পলাশবাড়ি বিধানসভা এলাকায় আরবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে নবনির্মিত এক হাজার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্ৰের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের প্ৰাক-মুহূৰ্তে রাজ্যের নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্ৰগুলি উদ্বোধন করে আজ এক সুন্দর ক্ষণের সাক্ষী হয়েছেন। এ-ও এক বিরল অনুভূতি, বলেন তিনি। মুখ্যমন্ত্রী রাজ্যের সব অভিভাবকদের তাঁদের সন্তান-সন্ততিগণকে গঠনমূলক শিক্ষার এই আদর্শ কেন্দ্ৰগুলিতে ভরতি করার আহ্বান জানান। মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা বলেন, তাঁর সরকার ২০২৬ সালের আগে এ ধরনের ১৫ হাজার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির লক্ষ্য হাতে নিয়েছে। এই প্ৰচেষ্টা যাতে সফল হয়, সে জন্য তাঁর সরকারের প্ৰতি রাজ্যবাসীর বিদ্যমান আস্থা, মমতা, অনুপ্ৰেরণা এবং আশীৰ্বাদ থাকবে বলে আশা ব্যক্ত করেছেন হিমন্তবিশ্ব শর্মা।

আজকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন কার্যক্রমে অন্য বহুজনের সঙ্গে ছিলেন মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি, সাংসদ কুইন ওজা, তিন বিধায়ক যথাক্ৰমে হেমাঙ্গ ঠাকুরিয়া, সুমন হরিপ্ৰিয়া, দিগন্ত কলিতা এবং অসম সরকারের সংশ্লিষ্ট বিভাগ, সাধারণ ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top