News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনায় আক্রান্ত মল্লিকার্জুন খাড়গে, থাকবেন না স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে
Image

করোনায় আক্রান্ত মল্লিকার্জুন খাড়গে, থাকবেন না স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে

নয়াদিল্লি, ১৪ আগস্ট ( হি.স.) : কংগ্রেস শিবিরে ফের করোনার থাবা। প্রিয়াঙ্কা ও সোনিয়া গান্ধীর পর এবার করোনা ধরা পড়ল মল্লিকার্জুন খাড়গের। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই দিনই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি পাঠিয়ে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে দিল্লির রাজপথে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন রাজ্যসভার বিরোধী দলনেতা। চিঠিতে এজন্য দুঃখপ্রকাশ করেন তিনি। খাড়গে লিখেছেন, ‘স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি প্রত্যেক ভারতীয়র কাছে ঐতিহাসিক এবং গর্বের মুহূর্ত। ১৫ আগস্টের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু আমার করোনা রিপোর্ট পজিটিভ আসায় ১৫ আগস্টের অনুষ্ঠানে উপস্থিত থাকার মতো অবস্থায় আমি নেই।’

শনিবারই ফের করোনা ধরা পড়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও। তাঁর রিপোর্ট পজিটিভ আসার খবর দেন দলের নেতা জয়রাম রমেশ। গত জুন মাসে করোনা ধরা পড়েছিল সোনিয়ার। কিছুদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। দ্বিতীয়বার করোনা রিপোর্ট পজিটিভ আসায় সোনিয়া আইসোলেশনে চলে গিয়েছেন বলে জানান জয়রাম।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top