News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় র্যালীতে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

সোনামুড়ায় র্যালীতে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ বিপ্লবের জাহাজ নামলো রাস্তায়৷ দেখে হতবাক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ দলীয় কর্মকর্তারাই বাস্তব চিত্র প্রাক্তনের চোখের সামনে তুলে ধরার জন্য কৌশলে ভালো রাস্তা দিয়ে রেলি সংঘটিত না করে বেহাল রাস্তা ঘাট দিয়ে রেলি সংগঠিত করালেন৷ তাতে বিপ্লব নিজের কাটা গর্তে নিজেই যেন হাবুডুবু খেলেন৷ অনেকেই বলছেন বিপ্লবকে উচিত শিক্ষা দিতেই এই কৌশল নেয়া হয়েছে৷  ৯৯ শতাংশ কাজ হয়ে গেছে রাজ্যে৷ বিভিন্ন জায়গায় এই তথ্য তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী  বিপ্লব কুমার দেব৷ কিন্তু আজ বাস্তব চিত্র অন্য রকম৷  আজ প্রভাত ফেরিতে অংশ নিতে সোনামুড়ায় আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ যে গৌমতীতে জাহাজ আসার কথা বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই গৌমতীর পাড়ের তথ্য নিজের চোখেই পরখ করে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সোনামুড়ার বিভিন্ন রাস্তাঘাট বেহাল অবস্থায় পরিণত হয়েছে৷ বৃষ্টি আসলে  জাহাজ আসবে  অবস্থা হয় রাস্তাঘাটের৷ তা আজ প্রাক্তন নিজে দেখলেন রবীন্দ্রনগর থেকে সোনামুড়ায় রেলিতে এসে৷ অবাক করার বিষয় হলো ভালো রাস্তা রেখে প্রাক্তনকে বেহাল রাস্তা দিয়ে রেলি করে নিয়ে যায় দলীয় কার্যকর্তারা৷ রবীন্দ্রনগর থেকে কালিমন্দির হয়ে সোনামুড়ায় আসার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়৷ প্রতিদিন শতশত মানুষ চলাচল করে এই রাস্তায়৷  প্রথম এই বেহাল রাস্তায় হেঁটে রেলি করলেও পরে গাড়িতে ঘরে কাদাযুক্ত রাস্তায় রেলি করতে হয় বিপ্লব দেবকে৷ বিপ্লবের আমলে কোনো কাজেই হয়নি তা দেখানোর জন্যই কি এই খারাপ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় রেলি, এই প্রশ্ণই আজ উকি দিচ্ছে সোনামুড়ায়৷ প্রতিশ্রুতি খেলাপের যে কি বিষময় ফল ভোগ করতে হয় শনিবার সোনামুড়ায় রেলী করতে গিয়ে তা টের পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top