News Flash

  • Home
  • দেশ
  • স্বাধীনতার ৭৫ বর্ষ, ১৫ আগস্ট অবধি দেশের সমস্ত স্মৃতিসৌধে বিনামূল্যেই প্রবেশাধিকার
Image

স্বাধীনতার ৭৫ বর্ষ, ১৫ আগস্ট অবধি দেশের সমস্ত স্মৃতিসৌধে বিনামূল্যেই প্রবেশাধিকার

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): ভারত স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন করছে, আজাদি কা অমৃত মহোৎসব ভারত সরকার আয়োজিত বৃহৎ এক অনুষ্ঠানেরই অংশবিশেষ। গত ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশের সমস্ত প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভগুলি ও সাইটগুলিতে মিলছে অবাধ প্রবেশাধিকার। স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ ১৫ আগস্ট পর্যন্ত এই সমস্ত জায়গাগুলিতে প্রবেশের জন্য লাগবে না কোনও টাকা। ছোট থেকে বড়, সকলে বিনামূল্যেই এই স্থানগুলিতে প্রবেশ করতে পারবেন।

এ বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদ কা অমৃত মহোত্‍সব উদ্যাপনের অংশ হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে। ভারতে প্রায় ৩৬ হাজার এএসআই অধীনস্থ স্মৃতিস্তম্ভ রয়েছে। প্রত্যেকটিতেই জ্বলজ্বল করছে ভারতের ইতিহাস। যেমন – দিল্লির হুমায়ুনের সমাধি, কুতুব মিনার, জয়পুরের হাওয়া মহল, মামাল্লাপুরমের তীরের মন্দির, মহারাষ্ট্রের অজন্তা-ইলোরা গুহা, ইত্যাদি। এই সবক’টি স্মৃতিস্তম্ভগুলিতেই ১৫ আগস্ট অবধি একেবারে বিনামূল্যে প্রবেশ করা যাবে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top