ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। বল হাতে বিধ্বংসী অভিজিৎ চক্রবর্তী। অভিজিতের ভেলকিতেই কুপোকাৎ শতদল সঙ্ঘ। পাশাপাশি আসরের প্রথম জয়ের স্বাদ পেলো ইউ বি এস টি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর সিনিয়র টি-২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইউ বি এস টি ৭ উইকেটে পরাজিত করে শতদল সঙ্ঘকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শতদল সঙ্ঘ ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে। দলের পক্ষে আনন্দ বাইস ২৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ এবং জয়দেব দেব ৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ইউ বি এস টি-র পক্ষে অভিজিৎ চক্রবর্তী (৫/২০) এবং সৌম্যজ্যোতি সাহা (২/১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রোয়জনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অমন গোরনানী ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রানে এবং কৃষ্ণ কমল আচার্য ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে অভিজিৎ শর্মা ১৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন।

অভিজিতের হাত ধরে প্রথম জয়ের স্বাদ ইউনাইটেড বিএসটি-র
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















