News Flash

  • Home
  • খেলা
  • অভিজিতের হাত ধরে প্রথম জয়ের স্বাদ ইউনাইটেড বিএসটি-র
Image

অভিজিতের হাত ধরে প্রথম জয়ের স্বাদ ইউনাইটেড বিএসটি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। বল হাতে বিধ্বংসী অভিজিৎ চক্রবর্তী। অভিজিতের ভেলকিতেই কুপোকাৎ শতদল সঙ্ঘ। পাশাপাশি আসরের প্রথম জয়ের স্বাদ পেলো ইউ বি এস টি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইউ বি এস টি ৭ উইকেটে পরাজিত করে শতদল সঙ্ঘকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শতদল সঙ্ঘ ১৮.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে। দলের পক্ষে আনন্দ বাইস ২৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ এবং জয়দেব দেব ৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ইউ বি এস টি-‌র পক্ষে অভিজিৎ চক্রবর্তী (‌৫/‌২০) এবং সৌম্যজ্যোতি সাহা (‌২/‌১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি ১৫.‌৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রোয়জনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অমন গোরনানী ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রানে এবং কৃষ্ণ কমল আচার্য ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে অভিজিৎ শর্মা ১৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। ‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top