News Flash

  • Home
  • দেশ
  • দেশজুড়ে পালিত বিশ্ব হস্তী দিবস, হাতিদের রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Image

দেশজুড়ে পালিত বিশ্ব হস্তী দিবস, হাতিদের রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): আগস্টের ১৩ তারিখ বিশ্ব হস্তী দিবস। হাতিদের সংরক্ষণ এবং মানব সভ্যতা থেকে তাদের রক্ষা করতে সচেতনতা প্রসারে আজকের দিনটি পালন করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশ্ব হস্তী দিবসে, হাতিদের রক্ষায় সকলকে একযোগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এক ট্যুইট বার্তায় তিনি বলেন, এশিয়াটিক হাতির ৬০ শতাংশেরই বাস ভারতবর্ষে। গত ৮ বছরে দেশে হাতির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বনাঞ্চল সংলগ্ন এলাকাগুলিতে বাসিন্দাদের সচেতন করার ওপর প্রধানমন্ত্রী জোর দেন।

প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, বিশ্ব হস্তী দিবসে হাতি রক্ষার জন্য আমাদের অঙ্গীকার পুণব্যক্ত করছি। আপনারা জেনে জেনে খুশি হবেন যে সমস্ত এশিয়ান হাতির প্রায় ৬০ শতাংশ ভারতে রয়েছে। গত ৮ বছরে হাতির সংখ্যা বেড়েছে। আমি হাতি রক্ষায় জড়িত সকলের ভূয়সী প্রশংসা করছি।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top