News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়া কলেজ থেকে পরীক্ষার্থীদের ১৭টি মোবাইল গায়েব
Image

বিলোনীয়া কলেজ থেকে পরীক্ষার্থীদের ১৭টি মোবাইল গায়েব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷  এবার কলেজ চত্বরে চোরের দৌরাত্ম্য৷ একসাথে ১৭টি মোবাইল ফোন চুরি হয়ে গেল বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় থেকে৷ এই ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় আজ কলেজের দ্বিতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা চলছিল৷ পরীক্ষা হলে মোবাইল নিষিদ্ধ তাই ছাত্রছাত্রীরা বেশ কয়জন মিলে এক একটা ব্যাগে মোবাইলগুলি রেখেছিল এবং ব্যাগটা পরীক্ষার হলের সামনেই রেখেছিল৷ ব্যাগ সমেত মোবাইল উধাও হয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ টেরই করতে পারেননি৷ ব্যাগ সহ যাদের মোবাইল চুরি হয়ে গেছে তারা জানায় মোবাইল ছাড়াও ব্যাগে তাদের প্রয়োজনীয় কাগজপত্র ছিল৷ যদিও ব্যাগ সমেত মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়ে যাওয়ার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ৷ মোবাইল চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়৷ ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷ এখন দেখার বিষয় ছাত্র-ছাত্রীদের মোবাইল এবং প্রয়োজনীয় কাগজপত্র সমেত ব্যাগ উদ্ধার করতে পারে কিনা পুলিশ৷

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top