News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দীর্ঘদিনের দাবি পূরণ, সম্প্ৰসারিত হলদিবাড়ি পর্যন্ত দার্জিলিং মেল পরিষেবা
Image

দীর্ঘদিনের দাবি পূরণ, সম্প্ৰসারিত হলদিবাড়ি পর্যন্ত দার্জিলিং মেল পরিষেবা

গুয়াহাটি, ১১ আগস্ট (হি.স.) : ১২৩৪৩/১২৩৪৪ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেলের পরিষেবা নিউ জলপাইগুড়িতে সংশোধিত সময়সূচি সহ হলদিবাড়ি পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। এই সম্প্রসারণের ফলে হলদিবাড়ি, জলপাইগুড়ির মতো বৃহৎ এলাকার যাত্রীরা শিয়ালদহ যাত্রা করার ক্ষেত্রে সুবিধা লাভ করবেন। দার্জিলিং মেল হল ভারতের মধ্যে চলাচল করা অন্যতম পুরনো একটি লিজেন্ডারি ট্রেন, যা প্রাক-স্বাধীনতার সময় থেকে এখনও পর্যন্ত চলাচল করছে।

এই খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ১২৩৪৩ নম্বর শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল শিয়ালদহ থেকে ১৪ আগস্ট (রবিবার) থেকে ২২.০৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১৫ আগস্ট সোমবার ০৮.০০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি এবং ১০.০০ ঘণ্টায় হলদিবাড়ি পৌঁছবে। ১২৩৪৪ নম্বর হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে ১৫ আগস্ট থেকে ১৮.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একইদিনে ১৯.৩৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি এবং ১৬ আগস্ট ০৬.০০ ঘণ্টায় শিয়ালদহ পৌঁছবে। এই ট্রেনটি শিয়ালদহ-হলদিবাড়ি-শিয়ালদহের মধ্যে দৈনিক ভিত্তিতে চলাচল করবে এবং শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহের মধ্যে সমগ্র পথে স্টপেজের সময়সূচি অপরিবর্তিত থাকবে, জানান সব্যসাচী দে। তিনি জানান, উভয় পথে যাত্রার সময় ট্রেনটি বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি ও জলপাইগুড়ি স্টেশনে স্টপেজ দেবে।

তিনি আরও জানান, শিয়ালদহ-হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেলে ২২টি কোচ থাকবে। এর মধ্যে রয়েছে সাতটি এসি ৩-টিয়ার, দুটি এসি ২-টিয়ার, একটি এসি ফার্স্ট ক্লাস, সাতটি স্লিপার ক্লাস, তিনটি জেনারেল ক্লাস সিটিং, একটি জেনারেটর কাম লাগেজ ব্রেক ভ্যান ও একটি সেকেন্ড লাগেজ, গার্ড ও দিব্যাঙ্গ কম্পার্টেমন্ট।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top