News Flash

  • Home
  • দেশ
  • ২০২৪ লোকসভার জন্য প্রস্তুত হন, শপথ নিয়ে মোদীকে হুঁশিয়ারি নীতীশের
Image

২০২৪ লোকসভার জন্য প্রস্তুত হন, শপথ নিয়ে মোদীকে হুঁশিয়ারি নীতীশের

পটনা, ১০ আগস্ট ( হি.স.) : ফের বিহারের মসনদে মহাজোট সরকার। অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে বসলেন লালুপুত্র তেজস্বী যাদব। বুধবার বিহারের রাজভবনে শপথ নিলেন তাঁরা। শপথ নেওয়ার আগে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে ফোন করেছিলেন নীতীশ। জেল থেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন লালু। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন আরজেডি প্রধান লালুুপ্রসাদ যাদবের পরিবারের সদস্যরা।

এদিন শপথগ্রহণের পরই ২০২৪ সালের লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন নীতীশ। স্পষ্টতই মোদীকে হুঁশিয়ারি দিয়ে বললেন, তৈরি থাকুন। এদিন শপথগ্রহণের পর বিহারে অষ্টমবারের মুখ্যমন্ত্রী নীতীশ বলেন, “দলের সবাই মিলে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমি থাকি বা না থাকি দলের বাকিরা কী চায় তা বলতেই পারে।”

জল্পনা সত্যি করে মঙ্গলবার বিজেপির হাত ছেড়ে আরজেডি, কংগ্রেসের হাত ধরেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। একাধিক বৈঠকের পর রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন নীতীশ-তেজস্বী। এরপরই বুধবার শপথ নিলেন তাঁরা। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই নীতীশকে প্রণাম করতে এগিয়ে যান তেজস্বী। এদিন শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, উপমুখ্যমন্ত্রী তেজস্বীর স্ত্রী রাজশ্রী এবং আরজেডি নেতা তেজপ্রতাপরা।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top