News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এক সপ্তাহের মধ্যে হাফলং পুরবোর্ড কৰ্মচারীদের বকেয়া, সাময়িক প্ৰত্যাহার কর্মবিরতি
Image

এক সপ্তাহের মধ্যে হাফলং পুরবোর্ড কৰ্মচারীদের বকেয়া, সাময়িক প্ৰত্যাহার কর্মবিরতি

হাফলং (অসম), ৮ আগস্ট (হি.স.) : অবশেষে উত্তর কাছাড় পার্বত্য পরিষদ এবং হাফলং পুরবোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে কর্মচারীদের বকেয়া মেটানোর আশ্বাস পেয়ে চারদিনের মাথায় আজ সোমবার সাময়িকভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, হাফলং পুরবোর্ডের কর্মচারী ও সাফাই কর্মীদের অনিৰ্দিষ্টকালের কর্মবিরতির জেরে শহরে আবর্জনার স্তূপ জমা হয়েছে। যার দরুন শহরে সৃষ্টি হয়েছে এক অস্বাস্থ্যকর পরিবেশ। চারিদিকে শুধু দুর্গন্ধ। পথচলা হয়ে ওঠেছে দুষ্কর।

বিগত ১৮ মাস থেকে হাফলং পুরবোর্ডের কর্মচারীদের বেতন বন্ধ। যার ফলে পুরবোর্ডের কর্মী এবং সাফাই কর্মীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে ধরনায় বসেন। চারদিন নাগারে পুরবোর্ডের কর্মচারী-সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে এক অসহনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা হাফলং শহরে। পরিস্থিতি খারাপের পথে যাচ্ছে দেখে নড়েচড়ে বসে উত্তর কাছাড় পার্বত্য পরিষদ এবং হাফলং পুরবোর্ড কর্তৃপক্ষ।

ধরনায় অবস্থানকারী পুরবোর্ডের কর্মচারী ও সাফাইকর্মীদের সঙ্গে আলোচনায় বসেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ও হাফলং পুরবোর্ড কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে কর্মচারীদের দু মাসের বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি আসন্ন দুর্গা পুজোর আগেই তাঁদের ১৮ মাসের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এর পর আজ (সোমবার) বিকেলে পুরবোর্ডের কর্মচারীরা নিজেদের মধ্যে আলোচনা করে তাঁদের কর্মবিরতি ও ধরনা কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন। তবে কর্তৃপক্ষ কথা না রাখলে পুরবোর্ডের কর্মচারীরা পুনরায় কর্মবিরতি ঘোষণা করে ধরনায় বসবেন বলে জানিয়ে দিয়েছেন।

Releated Posts

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top