News Flash

  • Home
  • খেলা
  • লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত
Image

লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। তৈরী হয়ে গেলো সেমিফাইনালের লাইন আপ। আগামীকাল প্রথম সেমিফাইনালে তুইকর্মা তুইসা খেলবে ছামনু স্কুলের বিরুদ্ধে এবং ১০ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে মনুঘাট স্কুল খেলবে ছৈঔলেংটা সরকারী ইংলিশ মিডিয়াম স্কুএলর বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। সোমবার গ্রুপ লিগের শেষ ম্যাচে তুইকর্মা তুইসা ১৫৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে ছৈলেংটা স্কুলরকে। বিজয়ী দলের বিশ্বজিৎ শীল ব্যাটে-‌বলে দাপট দেখিয়েছে। প্রথমে ব্যাট হাতে ৭৩ রান করার পর বল হাতে ৪ উইকেট দখল করে বিশ্বজিৎ। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে তুইকর্মা তুইসা স্কুল ১৯১ রান করে ৮ উইকেট হারিয়ে। দলের পক্ষে বিশ্বজিৎ শীল ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩, দীপন দেব ২১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭, অপূর্ব দাস ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৫ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে অর্ঘজিৎ রায় (‌৩/‌২৯) এবং অছ মোহন ত্রিপুরা (‌২/‌২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে দ্বীপজ্যোতি চক্রবর্তী (‌৫/‌৪) এবং বিশ্বজিৎ শীলের (‌৪/‌১২) বিধ্বংসী বোলিংয়ে ৩৩ রানে গুটিয়ে যায় ছৈলেংটা স্কুল। দল সর্বোচ্চ ১১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে দীপঙ্কর বাউল ১১ রান করে। দলের ৬ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি।‌‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top