ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। তৈরী হয়ে গেলো সেমিফাইনালের লাইন আপ। আগামীকাল প্রথম সেমিফাইনালে তুইকর্মা তুইসা খেলবে ছামনু স্কুলের বিরুদ্ধে এবং ১০ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে মনুঘাট স্কুল খেলবে ছৈঔলেংটা সরকারী ইংলিশ মিডিয়াম স্কুএলর বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। সোমবার গ্রুপ লিগের শেষ ম্যাচে তুইকর্মা তুইসা ১৫৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে ছৈলেংটা স্কুলরকে। বিজয়ী দলের বিশ্বজিৎ শীল ব্যাটে-বলে দাপট দেখিয়েছে। প্রথমে ব্যাট হাতে ৭৩ রান করার পর বল হাতে ৪ উইকেট দখল করে বিশ্বজিৎ। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে তুইকর্মা তুইসা স্কুল ১৯১ রান করে ৮ উইকেট হারিয়ে। দলের পক্ষে বিশ্বজিৎ শীল ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩, দীপন দেব ২১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭, অপূর্ব দাস ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৫ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে অর্ঘজিৎ রায় (৩/২৯) এবং অছ মোহন ত্রিপুরা (২/২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে দ্বীপজ্যোতি চক্রবর্তী (৫/৪) এবং বিশ্বজিৎ শীলের (৪/১২) বিধ্বংসী বোলিংয়ে ৩৩ রানে গুটিয়ে যায় ছৈলেংটা স্কুল। দল সর্বোচ্চ ১১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে দীপঙ্কর বাউল ১১ রান করে। দলের ৬ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি।

লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















