News Flash

  • Home
  • দিনের খবর
  • অরুণাচলের ইটানগর ও নাহরলগুনে হড়কা বানের কবলে অৰ্ধশতাধিক বাড়ি, ক্ষয়ক্ষতি বহু
Image

অরুণাচলের ইটানগর ও নাহরলগুনে হড়কা বানের কবলে অৰ্ধশতাধিক বাড়ি, ক্ষয়ক্ষতি বহু

ইটানগর, ৮ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশের ইটানগর এবং নাহরলগুনে মেঘ ফেটে সৃষ্ট হড়কা বানের জলে ভেসে গেছে অৰ্ধশতাধিক বসতবাড়ি। ঘটনা আজ সোমবার ভোরে সংঘটিত ওই ঘটনায় বসতবাড়ির আসবাবপত্র, যানবাহন, ইলেকট্রনিক সামগ্ৰী, বাসনপত্ৰ সহ গুরুত্বপূর্ণ নথিপত্ৰ ক্ষতিগ্ৰস্ত হয়েছে।

গতকাল মধ্যরাত থেকে রাজধানী ইটানগর, নাহরলগুন ও সংলগ্ন এলাকায় শুরু হয় অবিরাম ভারী বৃষ্টি। অবিরাম বৃষ্টির ফলে পাহাড়ি বড় নদীগুলি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। ফলে জেলাশাসকের কার্যালয়ের পশ্চাদে চন্দননগর এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষ (মাইনিং কলোনি), মোদিরিজো, নাহারলাগুন শহরের প্রেস কলোনি, চিড়িয়াখানা রোড এবং নদীর অববাহিকার কাছাকাছি অন্যান্য ভাটি অঞ্চলের শুরু হয় কাদা-মাটির প্লাবন। সকালে জল বাড়ার ফলে প্ৰবল স্রোত উপচে পড়লে আপৎকালীন পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নাগরিকদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, আজ ভোরে নাহরলগুনে আকস্মিক বন্যায় কয়েকটি গাড়ি ভেসে গেছে, বহ মোটর বাইক ও গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ কলোনির বাসিন্দারা জানান, হড়কা বানে তাঁদের সব ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে গেছে। এছাড়া জলের তোড়ে ভেসে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিছানার তোষক, জামাকাপড়, রান্নাঘরের জিনিসপত্রও।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top