নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ জিবি আউট পোস্ট সংলগ্ণ এলাকায় পাঁচ দিনের ব্যবধানে দুবার গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পরপর দুবার করে চুরির ঘটনা ঘটলো পুলিশ উদ্ধার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে৷
জিবি আউটপোস্ট এর ঢিল ছোড়া দূরত্বে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুবার গরু চুরির ঘটনা ঘটেছে৷ গত ২রা আগস্ট লক্ষ্মী সাহার গোয়াল ঘর থেকে পাঁচটি গবাদি পশু নিয়ে যায় চোরের দল৷ এ ব্যাপারে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ বিষয়টি জিবি আউটপোস্টের পুলিশকেউ জানানো হয়৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঁচদিনের ব্যবধানে গতকাল রাতে ফের লক্ষ্মী সাহার বাড়িতে হানা দিয়ে গোয়ালঘর থেকে আরও একটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা৷ দু’দিনে লক্ষ্মী সাহার মোট ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ এক্ষেত্রেও নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পরপর একই বাড়িতে দুইবার গরু চুরির ঘটনা ঘটলো পুলিশ কোন ক্ষেত্রে চুরি যাওয়া গরু উদ্ধার কিংবা চোরদের আটক করতে সক্ষম হয়নি৷ পুলিশের ভূমিকা ঘিরে সংশ্লিষ্ট পরিবারের লোকজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভেব সঞ্চার হয়েছে৷ পুলিশের টহলদারির নিয়েও প্রশ্ণ তুলেছেন এলাকাবাসী৷ পরপর ছয়টি গরু চুরি করে নিয়ে যাওয়ায় লক্ষ্মী সাহার পরিবার অসহায় হয়ে পড়েছে৷ অবিলম্বে চুরি যাওয়া গরু উদ্ধার করতে পুলিশ ব্যর্থ হলে লক্ষ্মী সাহা পুলিশের সামনে আত্মহনন করবে বলে হুমকি দিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায় জিবি আউটপোষ্ট সংলগ্ণ এলাকা চুরি, ছিনতাইকারী, নেশাখোর ও সমাজদ্রোহীদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ সবকিছু জেনেশুনেও পুলিশ কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷

পাঁচ দিনের ব্যাবধানে একই বাড়িতে ছয়টি গরু চুরি জিবি এলাকায়
Tags:
Releated Posts
জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির
আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…
সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি
আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…
এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক
আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…
পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল
আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…


















