News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঁচ দিনের ব্যাবধানে একই বাড়িতে ছয়টি গরু চুরি জিবি এলাকায়
Image

পাঁচ দিনের ব্যাবধানে একই বাড়িতে ছয়টি গরু চুরি জিবি এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷  জিবি আউট পোস্ট সংলগ্ণ এলাকায় পাঁচ দিনের ব্যবধানে দুবার গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের  সঞ্চার হয়েছে৷ পরপর দুবার করে চুরির ঘটনা ঘটলো পুলিশ উদ্ধার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে৷
জিবি আউটপোস্ট এর  ঢিল ছোড়া  দূরত্বে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুবার গরু চুরির ঘটনা ঘটেছে৷ গত ২রা আগস্ট লক্ষ্মী সাহার গোয়াল ঘর থেকে পাঁচটি গবাদি পশু নিয়ে যায় চোরের দল৷ এ ব্যাপারে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ বিষয়টি জিবি আউটপোস্টের পুলিশকেউ জানানো হয়৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঁচদিনের ব্যবধানে গতকাল রাতে ফের লক্ষ্মী সাহার বাড়িতে হানা দিয়ে গোয়ালঘর থেকে আরও একটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা৷ দু’দিনে লক্ষ্মী সাহার মোট ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ এক্ষেত্রেও নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পরপর একই বাড়িতে দুইবার গরু চুরির ঘটনা ঘটলো পুলিশ কোন ক্ষেত্রে চুরি যাওয়া গরু উদ্ধার কিংবা চোরদের আটক করতে সক্ষম হয়নি৷ পুলিশের ভূমিকা ঘিরে সংশ্লিষ্ট পরিবারের লোকজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভেব সঞ্চার হয়েছে৷ পুলিশের টহলদারির নিয়েও প্রশ্ণ তুলেছেন এলাকাবাসী৷ পরপর ছয়টি গরু চুরি করে নিয়ে যাওয়ায় লক্ষ্মী সাহার পরিবার অসহায় হয়ে পড়েছে৷ অবিলম্বে চুরি যাওয়া গরু উদ্ধার করতে পুলিশ ব্যর্থ হলে লক্ষ্মী সাহা পুলিশের সামনে আত্মহনন করবে বলে হুমকি দিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায় জিবি আউটপোষ্ট সংলগ্ণ এলাকা চুরি, ছিনতাইকারী, নেশাখোর ও সমাজদ্রোহীদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ সবকিছু জেনেশুনেও পুলিশ কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top