ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।জয়ে ফিরলো মনুঘাট স্কুল। ১৩১ রানের বড় ব্যবধানে পরাজিত করলো ছামনু স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। শুক্রবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। সুরজ গুরুং এবং নীপু রঞ্জন ত্রিপুরার দুরন্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় মনুঘাট স্কুল। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মনুঘাট স্কুল নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৩ রানের বিশাল স্কোর গড়ে।দলের পক্ষে সুরজ গুরুং ৩৫ বল খেলে ১টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫, নীপু রঞ্জন ত্রিপুরা ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২, পার্থ দাস চৌধুরি ৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং সোহিদ সাংমা ৭ বল খেলে ১টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৬ রান। ছামনু স্কুলের পক্ষে উৎসব দত্ত (৩/২১) এবং অয়ন বরুয়া (২/২৬) সফল বোলার।জবাবে খেলতে নেমে ছামনু স্কুল ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২২ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে উৎসব দত্ত ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। মনুঘাট স্কুলের পক্ষে রাকিব মিঁয়া (৩/১৩), ইশান্ত শুক্লবৈদ্য (৩/২১) এবং সুরজ গুরুং (২/১২) সফল বোলার।

আন্তঃ স্কুল ক্রিকেট : সুরজ, নীপুর অর্ধশতরানে মনুঘাটের প্রথম জয়
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















