News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ স্কুল ক্রিকেট : সুরজ, নীপুর অর্ধশতরানে মনুঘাটের প্রথম জয়
Image

আন্তঃ স্কুল ক্রিকেট : সুরজ, নীপুর অর্ধশতরানে মনুঘাটের প্রথম জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।জয়ে ফিরলো মনুঘাট স্কুল। ১৩১ রানের বড় ব্যবধানে পরাজিত করলো ছামনু স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। শুক্রবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। সুরজ গুরুং এবং নীপু রঞ্জন ত্রিপুরার দুরন্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় মনুঘাট স্কুল। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মনুঘাট স্কুল নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৩ রানের বিশাল স্কোর গড়ে।দলের পক্ষে সুরজ গুরুং ৩৫ বল খেলে ১টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫, নীপু রঞ্জন ত্রিপুরা ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২, পার্থ দাস চৌধুরি ৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং সোহিদ সাংমা ৭ বল খেলে ১টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৬ রান। ছামনু স্কুলের পক্ষে উৎসব দত্ত (‌৩/‌২১) এবং অয়ন বরুয়া (‌২/‌২৬) সফল বোলার।জবাবে খেলতে নেমে ছামনু স্কুল ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২২ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে উৎসব দত্ত ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। মনুঘাট স্কুলের পক্ষে রাকিব মিঁয়া (‌৩/‌১৩), ইশান্ত শুক্লবৈদ্য (‌৩/‌২১) এবং সুরজ গুরুং (‌২/‌১২) সফল বোলার।‌‌‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top