News Flash

  • Home
  • খেলা
  • এস.এম কাপ ফুটবল, অনূর্ধ্ব ১৪ ফাইনালে শনিবার পশ্চিম -‌সিপাহীজলা

এস.এম কাপ ফুটবল, অনূর্ধ্ব ১৪ ফাইনালে শনিবার পশ্চিম -‌সিপাহীজলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।। ফাইনালে উঠলো পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলা। রাজ্য অনূর্ধ্ব-‌১৪ সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায়। মোহনপুর মহকুমার ইশানপুর স্কুল মাঠে হচ্ছে আসর। রাজ্য সেরা কোন্ জেলা তা নির্ধারন হবে আজ বিকেলে। শুক্রবার বিকেলে হয় আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে সিপাহীজলা জেলা ৫-‌০ গোলে বিধ্বস্ত করে উত্তর জেলাকে। শুরু থেকেই কার্যত একতরফা ভাবে খেলতে থাকে সিপাহীজলা জেলার ফুটবলাররা। ম্যাচে বিজয়ী দলের পক্ষে জেটলি কলই দুটি গোল করে। এছাড়া অপর তিনটি গোল করে কিষান দেববর্মা, আশুতোষ দেববর্মা এবং বিজয় দেববর্মা। দ্বিতীয় সেমিফাইনালে পশ্চিম জেলার ফুটবলাররা দুরন্ত খেলে ২-‌০ গোলে পরাজিত করে ঊণকোটি জেলাকে। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে পশ্চিম জেলার ফুটবলাররা। পশ্চিম জেলার পক্ষে শিবা ভানোজ এবং পৃথ্বিরাজ দেববর্মা গোল করে। এর আগে এদিন সকালে সিপাহীজলা জেলা ৪-‌০ গোলে ধলাই জেলাকে এবং উণকোটি জেলা ২-‌০ গোলে দক্ষিণ জেলাকে পরাজিত করেছিলো।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top