ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।। ফাইনালে উঠলো পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলা। রাজ্য অনূর্ধ্ব-১৪ সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায়। মোহনপুর মহকুমার ইশানপুর স্কুল মাঠে হচ্ছে আসর। রাজ্য সেরা কোন্ জেলা তা নির্ধারন হবে আজ বিকেলে। শুক্রবার বিকেলে হয় আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে সিপাহীজলা জেলা ৫-০ গোলে বিধ্বস্ত করে উত্তর জেলাকে। শুরু থেকেই কার্যত একতরফা ভাবে খেলতে থাকে সিপাহীজলা জেলার ফুটবলাররা। ম্যাচে বিজয়ী দলের পক্ষে জেটলি কলই দুটি গোল করে। এছাড়া অপর তিনটি গোল করে কিষান দেববর্মা, আশুতোষ দেববর্মা এবং বিজয় দেববর্মা। দ্বিতীয় সেমিফাইনালে পশ্চিম জেলার ফুটবলাররা দুরন্ত খেলে ২-০ গোলে পরাজিত করে ঊণকোটি জেলাকে। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে পশ্চিম জেলার ফুটবলাররা। পশ্চিম জেলার পক্ষে শিবা ভানোজ এবং পৃথ্বিরাজ দেববর্মা গোল করে। এর আগে এদিন সকালে সিপাহীজলা জেলা ৪-০ গোলে ধলাই জেলাকে এবং উণকোটি জেলা ২-০ গোলে দক্ষিণ জেলাকে পরাজিত করেছিলো।

এস.এম কাপ ফুটবল, অনূর্ধ্ব ১৪ ফাইনালে শনিবার পশ্চিম -সিপাহীজলা
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















