News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের তার ছিড়ে পড়ল বাড়িতে, একজনের মৃত্যু, গুরুতর আহত ১২ জন
Image

বিদ্যুতের তার ছিড়ে পড়ল বাড়িতে, একজনের মৃত্যু, গুরুতর আহত ১২ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ বিশ্রামগঞ্জ থানা এলাকার বড়জলা পাল পাড়ায় শুক্রবার বিকেলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহিতা তার বসতবাড়ির উপর ছেড়ে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ তাতে বাড়ির মালিক সুভাষ পালের মৃত্যু হয়েছে৷ অপর ১২ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে৷
 বিশ্রামগঞ্জ থানা এলাকার পশ্চিম বড়জলা পাল পাড়ায় বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে সুভাষ পালের বাড়িতে৷ এতে বাড়ির মালিক সহ ১২ জন বিদ্যুৎস্পৃষ্ট হন৷ তাদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে সুভাষ পালকে মৃত বলে ঘোষণা করা হয়৷ প্রতিবেশি পরিবারের একজন নববধূ রিতা পালও বিদ্যুৎস্পৃষ্ট হন৷ তিনি ঘটনার সময় ওই বাড়িতে এসেছিলেন৷ এই ঘটনায় গ্রাম জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায়৷ সুভাষ পালের বাড়ির ৯ জন এই ঘটনার শিকার হন৷ বাকীরা প্রতিবেশি পরিবারের৷ এলাকাবাসীর অভিযোগ কিছুদিন পরপর তাদের এলাকার বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন লেগে যায়৷ এসব বিষয়ে বারবার বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগত করা হলেও কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ৷ শেষ পর্যন্ত শুক্রবার এলাকায় ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ ঘটনার প্রতিবাদে এলাকার জনগণ পথ অবরোধ করেন৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং পদস্থ আধিকারিকরা অবরোধস্থলে ছুটে যান৷ তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানান৷ ঘটনার  তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দেওয়া হয়৷ এলাকাবাসী জানিয়েছেন বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনার কারণেই এই ভয়ংকর পরিণতি ঘটেছে৷ মৃত ব্যক্তির পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর তৈরি করে দেওয়া সহ যাবতীয় দায়িত্ব সরকার ও প্রশাসনকে নিতে হবে বলেও এলাকাবাসী দাবি জানিয়েছেন৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top