News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথভাবে সাতটি জেলায় চালাল তল্লাশি অভিযান
Image

পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথভাবে সাতটি জেলায় চালাল তল্লাশি অভিযান

চণ্ডীগড়, ৫ আগস্ট ( হি.স.) : স্বাধীনতা দিবসে পাকিস্তানের ড্রোন অনুপ্রবেশ এবং সীমান্তের ওপার থেকে যে কোনও দেশবিরোধী কার্যকলাপ রুখতে বৃহস্পতিবার রাতে বিএসএফ এবং পঞ্জাব পুলিশ সাতটি জেলায় অনুসন্ধান অভিযান শুরু করেছে।

বিএসএফ এবং পঞ্জাব পুলিশের দল একসঙ্গে ৫৫০ কিলোমিটার এলাকায় সীমান্ত গ্রামের বাড়িঘরে তল্লাশি চালায়। পঞ্জাব পুলিশের এডিজিপি আইন ও শৃঙ্খলা নরেশ কুমারের নেতৃত্বে এই অনুসন্ধান অভিযানের সময় পুলিশ পাকিস্তান সীমান্ত সংলগ্ন পঞ্জাবের সাতটি জেলায় ২৫০০ পুলিশ কর্মী মোতায়েন করে এবং একশো নাকা স্থাপন করে। সমস্ত জেলায় বিএসএফ-র সহযোগিতার জন্য পঞ্জাব পুলিশের ডিআইজি এবং আইজি স্তরের অফিসাররাও উপস্থিত ছিলেন। এডিজিপি নরেশ কুমার বলেন, এই নাকাগুলি এখন প্রতিদিন পাকিস্তানের দিক থেকে ড্রোন চলাচল এবং সীমান্তে গতিবিধি পর্যবেক্ষণ করবে।
রাতের অভিযানে পঞ্জাবের ৫৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় পাঠানকোট, গুরুদাসপুর, অমৃতসর, তারন তারান, ফিরোজপুর এবং ফাজিলকা জেলায় সাতজন অফিসারকে মোতায়েন করা হয়েছিল। স্থানীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে রাতেই নাকাগুলি পর্যবেক্ষণ এবং এলাকায় তল্লাশি অভিযান করা হয়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top