News Flash

  • Home
  • প্রধান খবর
  • গণতন্ত্রের মৃত্যু প্রত্যক্ষ করছে ভারত, রুখে দাঁড়ালেই আক্রমণ করা হচ্ছে : রাহুল গান্ধী
Image

গণতন্ত্রের মৃত্যু প্রত্যক্ষ করছে ভারত, রুখে দাঁড়ালেই আক্রমণ করা হচ্ছে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): ভারত “গণতন্ত্রের মৃত্যু” প্রত্যক্ষ করছে এবং কেউ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই “নিষ্ঠুরভাবে আক্রমণ করা হচ্ছে”। শুক্রবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অত্যাবশ্যকীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং জিএসটি-র বিরুদ্ধে কংগ্রেসের দেশব্যাপী প্রতিবাদের প্রাক্কালে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করেছেন রাহুল গান্ধী। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় রাহুল বলেছেন, গান্ধী পরিবারকে আক্রমণ করা হচ্ছে, কারণ গান্ধী পরিবার গণতন্ত্রের জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়াই করে।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সরকারের একমাত্র এজেন্ডা হল মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং সমাজে হিংসার মতো সমস্যাগুলি যেন উত্থাপন করা না হয়। তিনি অভিযোগ করেন, ভারতে গণতন্ত্র নেই এবং চারজনের একনায়কত্ব চলছে। রাহুলের কথায়, “আমরা যা দেখছি তা হল গণতন্ত্রের মৃত্যু। ভারতও সেটাই প্রত্যক্ষ করছে। প্রায় এক শতাব্দী আগে ভারতকে যেভাবে তৈরি করা হয়েছিল, তা মূলত আপনাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে।” তিনি বলেছেন, “এটা আপনারা সবাই জানেন, সমগ্র ভারত জানে। যদি কেউ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সে কে, কোথা থেকে এসেছে, কোন রাজ্য, কোন ধর্ম, পুরুষ অথবা মহিলা, সেই ব্যক্তিকে নিষ্ঠুরভাবে আক্রমণ করা হয়েছে, জেলে রাখা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, মারধর করা হয়েছে।”

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top