News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্মশানঘাটের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের
Image

শ্মশানঘাটের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ আগস্ট৷৷  হিন্দু শাস্ত্র মতে যে কোন হিন্দু ধর্মালম্বী মানুষের মৃত্যুর পর শেষ ঠিকানা হয় মহাশ্মশান ঘাটে৷ কিন্তু সেই মহাশ্মশান ঘাটটি  আবর্জনা সহ জঙ্গলের ছয়লাপ বর্তমানে৷ দূর থেকে প্রত্যক্ষ  করলে মনে হবে পরিত্যাক্ত শ্মশান ঘাট৷ এলাকার মানুষজনরা মৃতদেহ সৎকার করেন এই মহাশ্মশান ঘাটে৷ ঘটনা উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কৃষ্ণপুর এলাকায়৷
এই পঞ্চায়েতে প্রায় ৮৯২ পরিবারের ৩৩০৬ জন লোকের বসবাস৷ ওইসব পরিবারগুলির কোন মৃতদেহ সৎকার করতে গেলে এই মহাশ্মশান ঘাটে যেতে হয়৷ কিন্তু বর্তমান সময়কালে এই মহাশ্মশান ঘাট এলাকাটি আবর্জনা সহ জঙ্গল ঝোপ ঝাড়ে পরিণত৷ অথচ স্বচ্ছ ভারত অভিযানের নামে মহা ধুমধামের কর্মসূচি চললেও মহাশ্মশান ঘাট চত্বর এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কোন উদ্যোগ গ্রহণ করছেন না উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েত কর্তৃপক্ষ৷ এলাকার এক বাসিন্দা এ প্রসঙ্গে বলেন,এম.জি.এন রেগা কাজের মাধ্যমে কোনো কোনো সময় এই মহা শ্মশান ঘাটটি পরিষ্কার করা হয়৷ কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষ এ ব্যাপারে অনেকটাই উদাসীন বলে অভিযোগ৷ অন্যদিকে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ অতুল দেববর্মা গত প্রায় সাড়ে চার বছরের মধ্যে মহাশ্মশান ঘাট এলাকাটি পরিদর্শন করেননি বলে অভিযোগ এলাকা সূত্রে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top