News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হর ঘর তিরঙ্গা, তেলিয়ামুড়ায় বিজেপির সভা অনুষ্ঠিত
Image

হর ঘর তিরঙ্গা, তেলিয়ামুড়ায় বিজেপির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ আগস্ট৷৷ ৭৬ তম স্বাধীনতা দিবসকে যথাযথ মর্যাদা দেওয়ার লক্ষ্যে ৭৫ তম আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরাঙ্গা কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে বিজেপি খোয়াই জেলার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত কমিউনিটি হল গৃহে বৃহস্পতিবার দুপুর নাগদ৷ এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, সহ-সভাধিপতি হরিশঙ্কর পাল সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা৷  কেন্দ্রীয় সরকার স্বাধীনতা দিবসের আগেই হর ঘর তিরঙ্গা অর্থাৎ দেশের প্রতিটি বাড়িতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রতিটি বাড়িতে হয় ঘর তিরঙ্গা তথা ভারতের জাতীয় পতাকা তোলার জন্য জেলা স্তর থেকে পঞ্চায়েত স্তরে  এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিজেপি খোয়াই জেলার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত করা হয় তেলিয়ামুড়াতে৷ বৃহস্পতিবার জেলা স্তরের বিজেপি কর্মী সমর্থকদের মাধ্যমে জেলা স্তর থেকে পঞ্চায়েত  স্তর এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ ৯ তারিখ থেকে শুরু হবে জাতীয় পতাকা বাড়ি বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যুব মোর্চার উদ্যোগে হবে তিরঙ্গা পঞ্চায়েত স্তরে  প্রভাত ফেরি৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top