নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ যোগেন্দ্রনগর মহাশক্তি ক্লাবের পাশে শিবু বর্ধনের বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়৷ ২ লক্ষ টাকার সোনা গয়না ও কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্রনগর মহাশক্তি ক্লাব সংলগ্ণ এলাকার একটি বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ বাড়ির মালিকের নাম শিবু বর্ধন৷ শিবু বাবু জানান তার মা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ মা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মায়ের সঙ্গে হাসপাতালে ছিল৷ বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে লক্ষ্য করেন ঘরের জানালা ভেঙ্গে চোর ঢোকে ঘরের ভিতর থেকে গোদরেজ ভেঙ্গে সোনা গয়না ও টাকা-পয়সা হাতিয়ে দিয়ে গেছে চোরেরা৷ ঘরের যাবতীয় জিনিসপত্র লণ্ডভণ্ড করে ঘরের ভেতরে ফেলে গেছে৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান এবং কলেজ টিলা আউট পোস্টের পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এই ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনা তদন্ত করে৷ আশঙ্কা ব্যক্ত করে বলেন হয়তো জানাশোনা কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে৷ কেননা তিনি যে রাতে বাড়িতে ছিলেন না তা জেনেশুনেই এ ঘটনা সংঘটিত করেছে৷ এদিকে পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি৷ বাড়ির মালিকের অনুপস্থিতিতে এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

যোগেন্দ্রনগর মহাশক্তিতে চুরি, সোনার গয়না ও টাকা পয়সা লুট
Tags:
Releated Posts
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…
পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…
ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়
আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…


















