News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যোগেন্দ্রনগর মহাশক্তিতে চুরি, সোনার গয়না ও টাকা পয়সা লুট
Image

যোগেন্দ্রনগর মহাশক্তিতে চুরি, সোনার গয়না ও টাকা পয়সা লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ যোগেন্দ্রনগর মহাশক্তি ক্লাবের পাশে শিবু বর্ধনের বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়৷ ২ লক্ষ  টাকার সোনা গয়না ও কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্রনগর মহাশক্তি ক্লাব সংলগ্ণ এলাকার একটি বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ বাড়ির মালিকের নাম শিবু বর্ধন৷ শিবু বাবু জানান তার মা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ মা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মায়ের সঙ্গে হাসপাতালে ছিল৷ বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে লক্ষ্য করেন ঘরের জানালা ভেঙ্গে চোর ঢোকে ঘরের ভিতর থেকে গোদরেজ ভেঙ্গে সোনা গয়না ও টাকা-পয়সা হাতিয়ে দিয়ে গেছে চোরেরা৷ ঘরের যাবতীয় জিনিসপত্র লণ্ডভণ্ড করে ঘরের ভেতরে ফেলে গেছে৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান এবং কলেজ টিলা আউট পোস্টের পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এই ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনা তদন্ত করে৷ আশঙ্কা ব্যক্ত করে বলেন হয়তো জানাশোনা কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে৷ কেননা তিনি যে রাতে বাড়িতে ছিলেন না তা জেনেশুনেই এ ঘটনা সংঘটিত করেছে৷ এদিকে পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি৷ বাড়ির মালিকের অনুপস্থিতিতে এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top