News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবার ইডি-র নজরে রাউতের স্ত্রী, পাত্র চাওল মামলায় বর্ষাকেও সমন
Image

এবার ইডি-র নজরে রাউতের স্ত্রী, পাত্র চাওল মামলায় বর্ষাকেও সমন

মুম্বই, ৪ আগস্ট (হি.স.): পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় এবার শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা রাউতের অ্যাকাউন্টে করা লেনদেন প্রকাশ্যে আসার পরই তাঁকে সমন পাঠানো হয়েছে।

আপাতত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হেফাজতেই রয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতকে আগামী ৮ আগস্ট অবধি ইডি-র হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের একটি আদালত। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছিল সঞ্জয় রাউতকে। তাঁকে পুনরায় নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। এরপরই রাউতকে আগামী ৮ আগস্ট অবধি ইডি-র হেফাজতে পাঠিয়েছে আদালত।
এই পরিস্থিতিতে এবার সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে ঠিক করে ডাকা হয়েছে, সে বিষয়ে ইডি-র পক্ষ থেকে এখনও জানা যায়নি। ইডি শুধু জানিয়েছে, বর্ষা রাউতের অ্যাকাউন্টে করা লেনদেন প্রকাশ্যে আসার পরই তাঁকে সমন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় কিছু দিন আগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে প্রথমে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয় উদ্ধব ঠাকরে-ঘনিষ্ঠ এই নেতাকে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top