News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ শতাংশ ডিএ নিয়ে অসন্তোষ প্রকাশ কর্মচারী সমন্বয় কমিটির
Image

পাঁচ শতাংশ ডিএ নিয়ে অসন্তোষ প্রকাশ কর্মচারী সমন্বয় কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ বুধবার ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সাধারন সম্পাদক স্বপন বল৷ এদিন মূল্য বৃদ্ধি, বকেয়া ডি এ মিটিয়ে দেওয়া সহ শিক্ষ কর্মচারীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে৷
এদিন বিস্তারিত বলতে গিয়ে সাধারণ সম্পাদক স্বপন বল বলেছেন,  বর্তমানে সাধারণ জিনিসের মূল্য আকাশ ছোঁয়া৷ সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন যাপন করা কস্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে৷ শুধু তাই নয়, তার উপর নতুন করে জি এস টি চাপিয়ে দেওয়া হচ্ছে৷ তিনি দাবি জানান, অতি সত্তর যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমিয়ে আনা হয়৷ তিনি আরো বলেন,  কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীরা মোট ৩৪ শতাংশ ডি এ পাচ্ছেন৷ সেই জায়গায় ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা দারুনভাবে ক্ষতিগ্রস্থ৷ মঙ্গলবারের রাজ্য সরকারের তরফে ডি এ ঘোষণার পর রাজ্যের শিক্ষক কর্মচারী রা মাত্র ৮ শতাংশ ডি এ পাবে৷ অর্থাৎ প্রায় ২৬ শতাংশ ডি এ থেকে বঞ্চিত ত্রিপুরার কর্মচারীরা৷ তাই এদিনের সাংবাদিক সম্মেলন থেকে প্রাপ্য ডি এ প্রদান করার ও দাবি জানানো হয়েছে৷ এছাড়াও সমিতির সাধাবণ সম্পাদক স্বপন বল আরো অভিযোগ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট বারবার ডি এ বৃদ্ধির দাবিতে চিঠি পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি৷ এমনকি অল ইন্ডিয়া স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক এস সি কুমারও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট চিঠি পাঠিয়েছেন ডি এ বৃদ্ধির আবেদন জানিয়ে৷ কিন্তু তবুও মুখ্যমন্ত্রী কোনো সুদুত্তর দেননি৷ এছাড়াও তেলিয়ামুড়ায় কমিটির কার্যালয়টি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে৷ যদিও আদালত এই পুনরায় অফিসটি নির্মাণ করার নির্দেশ দিয়েছেন৷ এই সমস্ত বিষয় নিয়ে আগামী ৬ ই আগস্ট এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন সমিতির সাধারন সম্পাদক স্বপন বল৷  

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top