News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকুরী প্রদানে স্বজনপোষণ বরদাস্ত করা হবে না, স্বদলীয়দের কড়া বার্তা তিপরা প্রধান প্রদ্যোতের
Image

চাকুরী প্রদানে স্বজনপোষণ বরদাস্ত করা হবে না, স্বদলীয়দের কড়া বার্তা তিপরা প্রধান প্রদ্যোতের

আগরতলা, ৩ আগস্ট (হি. স.) : চাকুরী প্রদানে স্বজনপোষণ বরদাস্ত করা হবে না। তিপরা মথার সুপ্রিমো তথা জেলা পরিষদের সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মনের এমনই কড়া বার্তায় ত্রিপুরায় রীতিমত ঝড় উঠেছে। তাতে নিশ্চিত ভাবেই বোঝা যাচ্ছে, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে চাকুরী প্রদানে দুর্নীতির গন্ধ তিনি পেয়েছেন। তাঁর সাফ কথা, ত্রিপুরায় সহস্রাধিক বেকার রয়েছেন। তাঁদের বঞ্চিত করে তিপরা মথার সদস্যদের পরিবারে চাকুরী দেওয়া যাবে না।

আজ সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর দেববর্মণ ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ত্রিপুরায় সহস্রাধিক বেকার থাকা সত্বেও তিপরা মথার সদস্যের পরিবারে চাকুরী প্রদান করা যাবে না। শারীরিক অসুস্থতার কারণে চিকিত্সা সেরে রাজ্যে ফিরেছি এবং এধরনের এধরনের কাজ বরদাস্ত করা হবে না। তাঁর সাফ কথা, গ্রেটার তিপরাল্যান্ড আমাদের একমাত্র প্রতিশ্রুতি। যতক্ষণ আমি রয়েছি, এমন কোন কাজে অনুমতি দেওয়া হবে না। তাতে, তিনি বুঝিয়ে দিয়েছেন চাকুরী প্রদানে নেতাদের পরিবারকে প্রাধান্য দেওয়া যাবে না।

সামাজিক মাধ্যমে এমন কড়া বার্তা প্রসঙ্গে প্রদ্যোত বলেন, আমি জানতে পেরেছি টিটিএএডিসি-তে চাকুরী দেওয়ার ক্ষেত্রে কিছু অনিয়মের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু, প্রশাসন পরিচালনায় স্বচ্ছতা আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য। সেখানে চাকুরী প্রদানে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। তাঁর সাফ কথা, সতর্কতা অবলম্বনই নিরাময়ের চেয়ে উত্তম। তাই, সকলের উদ্দেশ্যে তিনি ওই বার্তা দিয়েছেন।

প্রদ্যোতের ওই হুশিয়ারি নিয়ে ত্রিপুরায় রীতিমতো ঝড় উঠেছে। রাজনৈতিক মহলে ওই বার্তার প্রতিক্রিয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে, তাঁর কড়া হুশিয়ারি দেখে নেটিজেনরা প্রশংসার ডালি সাজিয়ে দিয়েছেন। তাঁর সমর্থনে প্রচুর প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। কিন্তু, দলের অভ্যন্তরে জে তুলকালাম অবস্থা দেখা দিয়েছে তা সামাল দিতেও প্রদ্যোতকে হিমশিম খেতে হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top