News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাঙ্কিপক্স নিয়ে দেশবাসীকে অভয় দিলেন মনসুখ, ভয় না পেতে আহ্বান
Image

মাঙ্কিপক্স নিয়ে দেশবাসীকে অভয় দিলেন মনসুখ, ভয় না পেতে আহ্বান

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): মাঙ্কিপক্স নিয়ে দেশবাসীকে অভয় দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। মঙ্গলবার রাজ্যসভায় মাঙ্কিপক্স নিয়ে বিবৃতি দেওয়ার সময় দেশবাসীর কাছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আহ্বান জানিয়েছেন, ভয় না পাওয়ার জন্য।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, ভারত ও বিশ্বে মাঙ্কিপক্স কোনও নতুন রোগ নয়, ১৯৭০ সালের পর আফ্রিকা থেকে অনেক এই ধরনের সংক্রমণ সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্বিক পরিস্থিতির দিকে নজর রেখেছে। ভারতেও সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া এদিন আরও বলেছেন, বিশ্বে যখন সংক্রমণের বিষয়টি সামনে আসতে শুরু করে, তার আগে থেকেই ভারতে প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কেরলে প্রথম সংক্রমণ ধরা পড়ার আগেই আমরা সমস্ত রাজ্যকে দিকনির্দেশনা পাঠিয়ে দিয়েছিলাম। রাজ্য সরকারগুলির সুবিধার্থে আমরা বিশেষজ্ঞ টিম পাঠিয়েছি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন রাজ্যসভায় আরও জানিয়েছেন, ১ আগস্ট অবধি ভারতে মাঙ্কিপক্সে মোট আক্রান্তের সংখ্যা ৭ (তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে)। কেরলে ৪ জন (একজনের মৃত্যু) ও দিল্লিতে ৩ জন আক্রান্ত হয়েছেন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top