News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির নতুন পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা, গ্রহণ করলেন দায়িত্ব
Image

দিল্লির নতুন পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা, গ্রহণ করলেন দায়িত্ব

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): দিল্লি পুলিশের নতুন কমিশনার নিযুক্ত হওয়ার পর সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন আইপিএস অফিসার সঞ্জয় অরোরা। এর আগে তিনি আইটিবিপি-র প্রধান পদে কর্মরত ছিলেন। সোমবার দিল্লি পুলিশের সদর দফতরে গিয়ে নতুন পদে কার্যভার গ্রহণ করেন তিনি। রাজস্থানের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক সঞ্জয় অরোরা তামিলনাড়ু পুলিশের বিভিন্ন পদে কাজ করেন।

স্পেশ্যাল টাক্স ফোর্সের এসপি হিসেবে বীরাপ্পনের বিরুদ্ধে অভিযানে বিশেষ সাফল্য পেয়েছিলেন। দিল্লির পুলিশ কমিশনার হিসেবে তাঁর নিযুক্তির সঙ্গে প্রাক্তন কমিশনার রাকেশ আস্থানার কার্যকালের মেয়াদ বৃদ্ধির জল্পনার অবসান হল। এদিকে, আইটিবিপি-র ডিজি হিসাবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ডিজি এস এল থাওসেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top