News Flash

  • Home
  • দেশ
  • কোভিড-সংক্রমণ কমে ১৬,৪৬৪; আরোগ্যের হার অপরিবর্তিত, মৃত্যুও নিম্নমুখী
Image

কোভিড-সংক্রমণ কমে ১৬,৪৬৪; আরোগ্যের হার অপরিবর্তিত, মৃত্যুও নিম্নমুখী

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই গিয়েছে, নিম্নমুখী মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৬৪ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৩৯৬-তে পৌঁছেছে। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজারের ঊর্ধ্বেই রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৬৪ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৯৮৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৮ লক্ষ ৩৪ হাজার ১৬৭ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২,০৪,৩৪,০৩,৬৭৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৩৯৬ জন (১.২০ শতাংশ)। সমবায় সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৩,৬৫,৮৯০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৮ শতাংশ।

Releated Posts

‘ভগবান কৃষ্ণ মুসলিম ছিলেন’ মন্তব্যে বিতর্ক, মৌলানা জারজিস আনসারির বিরুদ্ধে সরব সাধু-সন্ত ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মৌলানা জারজিস আনসারির বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Jul 16, 2026

দিল্লিতে কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): কর্নাটকের কংগ্রেস সরকারের বহু প্রতীক্ষিত মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে জল্পনা তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী ডি. কে.…

ByByNews Desk Jul 16, 2026

চলন্ত গাড়িতে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ যোগীরাজ্যে, এনকাউন্টারে গ্রেপ্তার ৩ অভিযুক্ত

ললিতপুর, ১৬ জুলাই (আইএএনএস): চার বছরের সম্পর্কের পরিণতি যে এমন নৃশংস রূপ নেবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি…

ByByNews Desk Jul 16, 2026

স্থলপথ কঠিন হওয়ায় জলপথে অনুপ্রবেশের ছক লস্কর-ই-তৈবার, নজরদারি বাড়িয়েছে ভারত

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে স্থলপথে অনুপ্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ায় এবার জলপথ ব্যবহার করে জঙ্গি…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top