News Flash

  • Home
  • প্রধান খবর
  • সঞ্জয় রাউতকে গ্রেফতার করল ইডি, সাক্ষীকে হুমকির দায়ে রুজু এফআইআর
Image

সঞ্জয় রাউতকে গ্রেফতার করল ইডি, সাক্ষীকে হুমকির দায়ে রুজু এফআইআর

মুম্বই, ১ আগস্ট (হি.স.): জমি দুর্নীতি-মামলায় রবিবার গভীর রাতে ইডির হাতে গ্রেফতার হলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। ইডি সূত্রে খবর, তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর।

জমি দুর্নীতি-কাণ্ডে এর আগে দু’বার জেরার জন্য সঞ্জয় রাউতকে ডেকেছিল ইডি। প্রতিবারই তা এড়িয়ে গিয়েছিলেন তিনি। ৩১ জুলাই সকাল ৭টা নাগাদ সিআইএসএফ জওয়ানদের নিয়ে পূর্ব মুম্বইয়ের বান্ডাপে সঞ্জয়ের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার হয়। তখনই তাঁকে আটক করে ইডি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সন্ধ্যাবেলায় নিজেদের অফিসে নিয়ে যায় ইডি। তারপর প্রায় ছয় ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ, জেরার পর তাঁকে গ্রফতার করে ইডি।

এদিকে, স্বপ্না পাটকর (পাত্র চাউল জমি দুর্নীতি মামলার একজন সাক্ষী) নামে এক হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬ ও ৫০৯ ধারার অধীনে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে ভাকোলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top