News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:হর ঘর তিরঙ্গা’ অভিযানে ‘মন কি বাত’-এ প্রতিটি বাড়িতে তেরঙা প্রচারের আহ্বান প্রধানমন্ত্রীর
Image

PM Modi:হর ঘর তিরঙ্গা’ অভিযানে ‘মন কি বাত’-এ প্রতিটি বাড়িতে তেরঙা প্রচারের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩১ জুলাই ( হি.স.) : রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে স্বাধীনতার অমৃত মহোৎসবের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মহান বিপ্লবীদের স্মরণ করে তিনি জনগণকে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, তেরঙা প্রচারের আওতায় আমরা তেরঙাকে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলও করতে পারি।

এদিন ‘মন কি বাত’-এর ৯১ তম পর্বে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার অমৃত উত্সব একটি গণ আন্দোলনে রূপ নিয়েছে, এটা আনন্দের বিষয়। দেশের সর্বস্তরের মানুষ এবং সমাজের প্রতিটি স্তরের মানুষ সারাদেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত একটি বিশেষ ‘হর ঘর তিরঙ্গা’ প্রচার চালানো হচ্ছে। জনগণকে অবশ্যই এই প্রচারের অংশ হতে হবে এবং ১৩ থেকে ১৫ আগস্ট তাদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করতে হবে। তেরঙা আমাদের এক করে। দেশের জন্য কিছু করতে অনুপ্রাণিত করে। আগামী ২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমরা সকলেই আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবিতে তিরঙ্গা লাগাতে পারি।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top