News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sanjay Raut:শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়িতে হানা দিল ইডি
Image

Sanjay Raut:শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়িতে হানা দিল ইডি

মুম্বই, ৩১ জুলাই ( হি.স.) : জমি দুর্নীতি মামলায় শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে রবিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানা দিয়েছে বলে জানা গিয়েছে। পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় রাউতের বাড়িতে ইডির অভিযান বলে জানা গিয়েছে।

এর আগে, মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতনের সময় এই মামলায় রাউতকে তলব করেছিল ইডি। সেই প্রেক্ষিতে গত ১ জুলাই ইডি দফতরে গিয়েছিলেন শিবসেনা নেতা। গত ২০ জুলাই আবারও সঞ্জয়কে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। সংসদের অধিবেশনে ব্যস্ত থাকার কারণে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে পারবেন না বলে আইনজীবী মারফত সে সময় জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে আগামী ৭ আগস্টের পর তিনি হাজিরা দিতে পারবেন বলে ইডিকে জানিয়েছিলেন রাউত।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top