News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্নীতি রুখতে নয়া আবগারি নীতি আনল দিল্লি সরকার, বিজেপিকে দুষলেন সিসোদিয়া
Image

দুর্নীতি রুখতে নয়া আবগারি নীতি আনল দিল্লি সরকার, বিজেপিকে দুষলেন সিসোদিয়া

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.) : দুর্নীতি রুখতে নতুন আবগারি নীতি আনল অরবিন্দ কেজরিওয়াল সরকার। শনিবার সাংবাদিক সম্মেলনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, “দুর্নীতি বন্ধ করতে আমরা নতুন আবগারি নীতি নিয়ে এসেছি। এই নীতির আগে সরকার ৮৫০টি মদের দোকান থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব পেত। কিন্তু, নতুন নীতির পরে আমাদের সরকার একই সংখ্যক দোকান থেকে ৯ হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাবে।”

এদিন বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন সিসোদিয়া। তিনি বলেছেন, “তাঁরা (বিজেপি) দোকানদারদের ইডি এবং সিবিআই-এর অফিসারদের ভয় দেখাচ্ছে, তাঁরা চায় দিল্লিতে বৈধ মদের দোকান বন্ধ হোক এবং অবৈধ দোকান থেকে অর্থ উপার্জন করা হোক। আমরা সরকারি মদের দোকান খোলার নির্দেশ দিয়েছি।” সিসোদিয়া এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, “নতুন আবগারি নীতির মাধ্যমে বিজেপির দুর্নীতি শেষ হবে এবং বছরে ৯,৫০০ কোটি টাকা রাজস্ব আসবে। প্রাইভেট দোকানদারদের ইডি ও সিবিআই-এর ভয় দেখাচ্ছে বিজেপি, এখন দিল্লিতে ৪৬৮টি দোকান চলছে।”

Releated Posts

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি পুনরায় খোলার নির্দেশ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের

কলকাতা, ১৩ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রশাসনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ভাবনা অন্ধ্রপ্রদেশে, জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৩ মে : প্রশাসনিক ক্ষেত্রেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার পরিকল্পনার কথা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top