News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়াণ দিবস পালিত
Image

ত্রিপুরায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়াণ দিবস পালিত

আগরতলা, ২৯ জুলাই (হি. স.) : শুক্রবার ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়াণ দিবস। বিদ্যাসাগর দ্বি-শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এদিন  রাজধানীর আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর দ্বি-শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক ডঃ অলক সৎপতি সহ কমিটির অন্যান্য সদস্যরা। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্য দানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। 

নবজাগরনের প্রাণপুরুষ, আধুনিক শিক্ষার পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়াণ দিবস উদযাপন করলো এআইডিএসও, এআইএমএসএস এবং এআইডিওয়াইও। এদিন সংগঠনগুলির যৌথ উদ্যোগে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

সংগঠনের নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেড়শ বছর আগে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন তাঁর সেই ভাবধারাকে বর্তমান সরকার নষ্ট করে দিয়েছে।সংগঠনের নেতৃত্ব আরও জানান, বর্তমান সময়ে আধুনিকরণের নামে শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রতিকভাবে বিভক্ত করা হচ্ছে, বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে। তাই বর্তমান সময়ে বিদ্যাসাগরের শিক্ষার প্রতি যে ভাবধারা ছিল সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। 

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top