ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই। প্রস্তুতি জোর কদমে। সব কিছুই এখন ঠিকভাবে এগুচ্ছে। আবার বলা যায় মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। মোটকথা এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। জোরদার গতিতে চলছে ধর্মনগর ক্রিকেট স্টেডিয়ামের কাজ। শেষ তুলির টান চলছে এখন এই স্টেডিয়ামকে ঘিরে। টিসিএ সূত্রের খবর, আগামী ৬ থেকে ১০ আগস্টের মধ্যে যে-কোনও একদিন উদ্বোধন হতে পারে এই স্টেডিয়ামের। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী দিনক্ষণ চূড়ান্ত করে দিলেই ঘটা করে উদ্বোধন হবে এই স্টেডিয়ামের। প্রসঙ্গত ২০০৭ সালে এই স্টেডিয়ামের আত্মপ্রকাশ হয়েছিল ধর্মনগরে। তবে এর পর থেকে কোনো দিনই এই মাঠে বল গড়ায় নি। ময়দানই তো সঠিকভাবে তৈরি হয়নি বিগত বছর গুলোতে। তবে টিসিএ-র নতুন কমিটি গঠিত হবার পর দায়িত্বে থাকা প্রত্যেকেই এই ময়দানকে তড়িঘড়ি করার চেষ্টা নিলেন। অবশেষে গড়ে উঠলো এই ধর্মনগর ক্রিকেট স্টেডিয়াম। সাংবাদিক সম্মেলন করে একবার তা ২৩ জুলাই উদ্বোধন করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। কার্যত স্টেডিয়ামের কাজ অসমাপ্ত থাকায় তা স্থগিত রাখতে হয়। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। তবে ৬-১০ আগস্টের মধ্যে না হলে, আবার ১৫ আগস্টের পরই মুখ্যমন্ত্রী থেকে দিনক্ষণ নিয়ে জানানো হবে স্টেডিয়াম উদ্বোধনের বিষয়টি।

উদ্বোধনের অপেক্ষায় ধর্মনগর স্টেডিয়াম
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















